Logo

ময়মনসিংহ বিভাগ সমিতির স্মরণ ইফতার আলোচনা

profile picture
জনবাণী ডেস্ক
১৩ এপ্রিল, ২০২৩, ১১:৫৭
ময়মনসিংহ বিভাগ সমিতির স্মরণ ইফতার আলোচনা
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকার প্রয়াত উপদেষ্টা শফি কামাল, সম্মানিত সদস্য ডা. মীর হায়দার আলী ও ছাত্র বিষয়ক সচিব ইমরুল কায়েস শিমুল স্মরণে স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকার প্রয়াত উপদেষ্টা শফি কামাল, সম্মানিত সদস্য ডা. মীর হায়দার আলী ও ছাত্র বিষয়ক সচিব ইমরুল কায়েস শিমুল স্মরণে স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

রবিবার (৯ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ অডিটেরিয়াম ৭০/১ এলিফ্যান্ট রোড, ঢাকায় আয়োজিত মহতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল। অনুষ্ঠান সঞ্চালনায় করেন সমিতির মহাসচিব প্রকৌশলী আব্দুর রাজ্জাক। সভায় প্রয়াতদের স্মরণে ও বিশ্বশান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি বীর মুক্তিযুদ্ধা আব্দুল কুদ্দুস খান, শিল্পপতি সালাউদ্দীন হুমায়ুন, আলহাজ্ব জহিরুল ইসলাম জহির, এড.সায়িদুল করিম নসরত, অতিরিক্ত মহাসচিব হেলাল উদ্দীন,যুগ্ম মহা সচিব এম এ মান্নান, সৈয়দ সারোয়ার, সম্মানিত সদস্য ইন্জি: ঈশরাফ,সৈয়দ মাহবুব, নাজমুর রহমান তালুকদার সেলিম,  সাইফুদ্দীন মনি,সাংগঠনিক সচিব লতিফুল ইসলাম নিপুল, ইন্জি: ইলিয়াস,নাসির ধূমকেতু,আসাদউল্লাহ এরশাদ,আইন সচিব জিতেন্দ্র বর্মন, সহ আইন সচিব এড. রুহুল আমিন, যুব বিষয়ক সচিব জিল্লুর রহমান দিদার, মহিলা সচিব রীনা পন্ডিত,শফি খন্দকার, কারুন্নাহার বেগম, সোলায়মান, আলী, মোহতাসিম, আব্দুস সালাম, লুৎফর রহমান, নাজিন,শফিক ও খায়রুল প্রমুখ। 

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD