Logo

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড চুয়াডাঙ্গা

profile picture
জনবাণী ডেস্ক
৩০ এপ্রিল, ২০২৩, ১৭:৪৮
কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড চুয়াডাঙ্গা
ছবি: সংগৃহীত

কালবৈশাখীর কারণে গাছ উপড়ে পড়ে বিদ্যুতের তার ছিড়ে গেছে। অনেক জায়গায় গাছ তারের ওপর পড়ে থাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় ২০ মিনিটের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড। সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বসবাসের ঘরবাড়ি। ২০ মিনিটের এই ঝড়ে ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বড় বড় গাছের ডাল ভেঙে বিদ্যুতের তারে পড়ায় অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) বিকেলে ঘণ্টায় ৪৩ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যায় চুয়াডাঙ্গার ওপর দিয়ে।

বিজ্ঞাপন

সদর উপজেলার বেশ কিছু এলাকায় দেখা গেছে, কালবৈশাখী ঝড়ে বেশ কিছু গাছ পড়ে গেছে। কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টিতে মাঠের ফসল, গাছগাছালি ও কাঁচা বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। 

বিজ্ঞাপন

পল্লী বিদ্যুৎ সমিতির চুয়াডাঙ্গা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার কাজী মোছা. আয়শা সিদ্দিকা সরকার জনবাণীকে জানান, কালবৈশাখীর কারণে গাছ উপড়ে পড়ে বিদ্যুতের তার ছিড়ে গেছে। অনেক জায়গায় গাছ তারের ওপর পড়ে থাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন এলাকা।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, বিকালে চুয়াডাঙ্গার ওপর দিয়ে ঘণ্টায় ৪৩ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যায়। ২০ মিনিট স্থায়ী এই ঝড়ে সাথে বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ মিলিমিটার।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD