Logo

মেহেরপুর জেনারেল হাসপাতালে ৫ দালালকে কারাদণ্ড

profile picture
জনবাণী ডেস্ক
১০ মে, ২০২৩, ১২:৪২
মেহেরপুর জেনারেল হাসপাতালে ৫ দালালকে কারাদণ্ড
ছবি: সংগৃহীত

অভিযানের দায় স্বীকার করায় ৫ জনকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়

বিজ্ঞাপন

মেহেরপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দালাল চক্রের ৫ জনকে ৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (৯ মে) দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি খাতুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

দন্ডপ্রাপ্তরা হচ্ছে, মোছা. সুমি. মো. সোহাগ, মোছা. খাজুরা খাতুন, জেসমিন, জামান।

বিজ্ঞাপন

ভ্রাম্যমান আদালতের বিচারক রনি খাতুন জানান, মেহেরপুর জেনারেল হাসপাতালে রোগীদের কমিশনের ভিত্তিতে বিভিন্ন ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে নিয়ে যান দালালরা। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের দায় স্বীকার করায় ৫ জনকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

তিনি আরও জানান, মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭/২ ধারায় তাদের বিরুদ্ধে এই রায় দেওয়া হয়। 

বিজ্ঞাপন

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, ডিএসবি ও ডিবি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD