Logo

সীমান্তে মাদক পাচারে বিজিবি জিরো টলারেন্স: বিজিবি মহাপরিচালক

profile picture
জনবাণী ডেস্ক
১১ মে, ২০২৩, ১৩:০২
সীমান্তে মাদক পাচারে বিজিবি জিরো টলারেন্স: বিজিবি মহাপরিচালক
ছবি: সংগৃহীত

অনেক সময় মাদক ফেলে তারা বন জঙ্গলে পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয় না

বিজ্ঞাপন

বর্ডার গার্ড বাংলাদেশ মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, দেশের চার হাজার ৪২৭ কিলোমিটার এলাকাজুড়ে সীমান্তে মাদকের ব্যাপারে বিজিবির সতর্ক অবস্থান থাকে। মাদকের বিষয়ে কোথাও কোন ছাড় নেই। বিজিবির সতর্ক অবস্থানের কারণেই সম্প্রতি টেকনাফ সীমান্তে ২১ কেজি ক্রিস্টাল আইস মেথ জব্দ করা হয়েছে।

বুধবার (১০ মে) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা এবং ভারতের ফুলবাড়ি স্থলবন্দর পরিদর্শন শেষে বাংলাবান্ধা জিরো পয়েন্টে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

বিজ্ঞাপন

এর আগে তিনি বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী অজয় সিংসহ বিএসএফ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি দুই বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

বিজিবি মহাপরিচালক বলেন, বিভিন্ন সময় মাদকের সাথে মাদক পাচারকারীদেরও গ্রেফতার করা হয়। তবে অনেক সময় মাদক ফেলে তারা বন জঙ্গলে পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয় না।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD