Logo

আচরণবিধি লঙ্ঘন, গাজীপুরে কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

profile picture
জনবাণী ডেস্ক
২৩ মে, ২০২৩, ২১:৩১
আচরণবিধি লঙ্ঘন, গাজীপুরে কাউন্সিলর প্রার্থীকে জরিমানা
ছবি: সংগৃহীত

আচরণবিধি লঙ্ঘন করায় ওই কাউন্সিলর প্রার্থীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে

বিজ্ঞাপন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কারখানার শ্রমিদের দিয়ে নির্বাচনের মিছিল করার অপরাধে এক কাউন্সিলর প্রার্থীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সোমবার (২২ মে) সন্ধ্যায় গাজীপুর মহানগরীর তেলিপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে। 

বিজ্ঞাপন

ওই কাউন্সিলর হলেন গাজীপুর মহানগরী ১৮ নং ওয়ার্ডের ঘুড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী সফর আলী।

বিজ্ঞাপন

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার জাহান জানান, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় ওই কাউন্সিলর প্রার্থীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তিনি মুচলেকা দিয়েছেন ভবিষ্যতে আচরণবিধি লঙ্ঘন করবেন না।

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD