Logo

কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

profile picture
জেলা প্রতিনিধি
পটুয়াখালী
২ মে, ২০২৬, ১৩:৩০
কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
ফাইল ছবি।

পটুয়াখালীর কলাপাড়ায় ভাড়া বাসা থেকে মেহেরুন্নেছা উর্মি (২৮) নামে এক নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (২ মে) ভোররাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রায় আট মাস আগে স্বামী বাপ্পী ও দুই শিশু সন্তান—দেড় বছরের ফারদিন এবং চার বছরের ফারিস্তাকে নিয়ে স্থানীয় আমিরুল ইসলামের পাঁচতলা ভবনের তিন তলায় ভাড়া বাসায় উঠেন উর্মি।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শুক্রবার (১ মে) রাত দেড়টার দিকে বাপ্পী থানায় খবর দেন যে, তার স্ত্রী ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভোররাতে মরদেহ উদ্ধার করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মেহেরুন্নেছা উর্মির স্বামী ও দুই সন্তানকে থানায় আনা হয়েছে। শিশু দুটিকে পুলিশের পক্ষ থেকে দেখভাল করা হচ্ছে।

তিনি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD