Logo

নড়াইলে ৯৩ হাজার ৫শ’ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস

profile picture
জনবাণী ডেস্ক
১৪ জুন, ২০২৩, ০৪:৩৭
নড়াইলে ৯৩ হাজার ৫শ’ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস
ছবি: সংগৃহীত

শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর পরামর্শ দেন তিনি

বিজ্ঞাপন

নড়াইল জেলার ৩ উপজেলায় ৯৩ হাজার ৫শ’ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। 

মঙ্গলবার বেলা ১২টায় নড়াইল সিভিল সার্জন অফিস আয়োজিত জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন সাংবাদিক ওরিয়েন্টশন কর্মশালায় সাংবাদিকদের এসব বিষয়ে অবহিত করা হয়।

বিজ্ঞাপন

‘ভিটামিন এ খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ এ শ্লোগানে সারা দেশের ন্যায় নড়াইলেও আগামী ১৮ জুন রবিবার শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ’এ’প্লাস ক্যাম্পেইন। 

বিজ্ঞাপন

নড়াইলের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম বলেন, ভিটামিন এ শুধু অপুষ্টি জনিত অন্ধত্ব প্রতিরোধই করেনা বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা দুর করে শিশু মৃত্যুর হার কমায়। শিশু মৃত্যুরোধে জন্মের পর নবজাতককে কেবল মায়ের শালদুধ পান করানোর পরামর্শ দেন। এছাড়া শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর পরামর্শ দেন তিনি। 

কর্মশালায় জানানো হয়, জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন এর মাধ্যমে ৬ থেকে ১১মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানো হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ জেলায় ৬ থেকে ১১মাস বয়সী ১১হাজার ৬শ’২২ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৮১ হাজার ৮শ ৭৮ শিশুকে লাল রঙ্গের ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানো হবে।

মোট ১ হাজার ২০টি কেন্দ্রে দুপ্রকারের এই শক্তিশালী ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ২হাজার ৪০ জন স্বেচ্ছাসেবক, ২শ’৫০জন কর্মী এবং ১শ’২০জন সুপারভাইজার সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত জেলার ৩ উপজেলার ৩৯ টি ইউনিয়নের এবং দুটি পৌরসভার বিভিন্ন কেন্দ্রে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

কর্মশালায় নড়াইল আধুনিক সদর হাসপাতালের সহকারি পরিচালক ডা. মুন্সী আসাদুজ্জামান টনি, কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজল কান্তি, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সুব্রত হালদার, ডা. আসিফ আকবর, নড়াইল প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জেবি/ আরএই/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD