Logo

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এম,ভি পানাগিয়া কানালা

profile picture
জনবাণী ডেস্ক
১৩ জুলাই, ২০২৩, ২৩:০৬
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এম,ভি পানাগিয়া কানালা
ছবি: সংগৃহীত

দুপুর ১টা থেকে জাহাজটি হতে এ কয়লা খালাস ও পরিবহণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় শিপিং এজেন্ট।

বিজ্ঞাপন

ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩১হাজার মেট্টিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এম,ভি পানাগিয়া কানালা। 

কয়লাবাহী এ জাহাজটি বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১০টায় বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার-১১নম্বর এ্যাংকোরেজে ভিড়ে। দুপুর ১টা থেকে জাহাজটি হতে এ কয়লা খালাস ও পরিবহণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় শিপিং এজেন্ট। 

বিজ্ঞাপন

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট 'টগি শিপিং এন্ড লজিস্টিক লিমিটেড'র খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, ৩১হাজার মেট্টিক টন কয়লা নিয়ে গত ২৬জুন ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে লাইব্রেরিয়ান পতাকাবাহী জাহাজ এম,ভি পানাগিয়া কানালা। এরপর কয়লাবাহী এ জাহাজটি বৃহস্পতিবার সকাল ১০টায় মোংলা বন্দরের হাড়বাড়ীয়ার-১১নম্বর এ্যাংকোরেজে ভিড়েছে।

বিজ্ঞাপন

দুপুর ১টা থেকে জাহাজটি হতে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের আমদানীকৃত কয়লা খালাস ও পরিবহণের কাজ শুরু হবে। বিদেশী জাহাজের খালাসকৃত কয়লা পরিবহণ করে নেয়া হবে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। জেটি থেকে এ কয়লা সংরক্ষণ করা হবে কেন্দ্রটির গোডাউন/সেডে।

উল্লেখ্য, এর আগে ১০জুন এম,ভি জে হ্যায়, ২৫জুন এম,ভি বসুন্ধরা ইমপ্রেস, ২৯মে এম,ভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজ ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে এসেছিলো মোংলা বন্দরে। 

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD