Logo

বিএনপির ২০৮৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

profile picture
জনবাণী ডেস্ক
২০ জুলাই, ২০২৩, ২৪:০৩
বিএনপির ২০৮৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

শহর পুলিশ ফাঁড়ির এসআই হায়াত উল্ল্যাহ বাদী হয়ে ৮৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২ হাজার জনের নামে মামলাটি করেন

বিজ্ঞাপন

ফেনীতে পুলিশ-বিএনপি ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের ২ হাজার ৮৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১৯ জুলাই) বিএনপির পদযাত্রা কর্মসূচিতে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে ফেনী মডেল থানায় এ মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন

শহর পুলিশ ফাঁড়ির এসআই হায়াত উল্ল্যাহ বাদী হয়ে ৮৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২ হাজার জনের নামে মামলাটি করেন।

বিজ্ঞাপন

তাৎক্ষণিকভাবে এ মামলায় অভিযুক্তদের নাম পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, পদযাত্রায় বিএনপির এতো বড় সমাগম দেখে আওয়ামী লীগ ও পুলিশ সহ্য করতে পারেনি। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও ছাত্রলীগ অতর্কিত হামলা ও গুলি চালিয়েছে। এতে আমাদের নেতাকর্মীরা আহত হয়েছেন। আবার এখন মামলাও হয়েছে আমাদের নামেই।

বিজ্ঞাপন

ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন জানান, মঙ্গলবার বিকালে বিএনপি ও অঙ্গ সংগঠনের পদযাত্রা কর্মসূচি চলাকালে শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক ও ট্রাংক রোডে নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তারা পুলিশ ও পথচারীদের গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

জেবি/ আরএইচ/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD