র্যাব স্যাংশনকে ভয় পায় না: ডিজি

যে কয়জনকে আমরা চাকরিচ্যুত করেছি তারা এখন ব্যবসা করে তবে এভাবে চলবে না, কখনোই না কারণ বাঙালি বীরের জাতি
বিজ্ঞাপন
যতই স্যাংশন আসুক না কেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) কারও রক্তচক্ষুকে ভয় পায় না। র্যাব এখন মানুষের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে পরিচিত বলে মন্তব্য করেছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।
বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়ায় র্যাব আয়োজিত মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, এ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করে লুকিয়ে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। তাকে খুঁজে বের করা র্যাবের কাছে কোনো বিষয়ই না।
বিজ্ঞাপন
র্যাবের মহাপরিচালক বলেন, প্রধানমন্ত্রী র্যাবকে যে দায়িত্ব দিয়েছেন তার মধ্যে মাদক ও জঙ্গিবাদকে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সে বিষয়ে কোনো ছাড় নেই। তারপরও মাদকের সঙ্গে আমরা পারছি না। কারণ সকল শ্রেণির মানুষ মাদক গ্রহণ করছে। শুধু তাই নয়, আমি যে বাহিনীতে চাকরি করি সেই বাহিনীর সদস্যরাও মাদকের সঙ্গে জড়িত। যে কয়জনকে আমরা চাকরিচ্যুত করেছি তারা এখন ব্যবসা করে। তবে এভাবে চলবে না, কখনোই না। কারণ বাঙালি বীরের জাতি।
বিজ্ঞাপন
জেবি/ আরএইচ








