Logo

তাপবিদ্যুৎ কেন্দ্রের তার চুরি মামলার পলাতক ৩ চোর আটক

profile picture
জনবাণী ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০২৩, ০১:৫৯
তাপবিদ্যুৎ কেন্দ্রের তার চুরি মামলার পলাতক ৩ চোর আটক
ছবি: সংগৃহীত

চুরির মামলার চোর চক্রের আরো ৩ সদস্যকে আটক করেছে রামপাল থানা পুলিশ

বিজ্ঞাপন

বাগেরহাটের রামপালে (বাংলাদেশ-ইন্ডিয়া) ফ্রেন্ডশিপ কোম্পানি  পাওয়ার প্লান্টের তামার তার চুরির মামলার চোর চক্রের আরো ৩ সদস্যকে আটক করেছে রামপাল থানা পুলিশ। 

আটককৃতরা হলেন, রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের  আদাঘাট গ্রামের মৃত লিয়াকাত গাজীর পুত্র মো. আল আমিন গাজী (৩০), উজলকুড় ইউনিয়নের  চাঁদপুর গ্রামের মোঃ দাউদ শেখের পুত্র  মো. হিরাক শেখ(৩২) ও ছোট নবাবপুর গ্রামের মো. সিরাজ শেখের পুত্র  মোঃ ফরিদ শেখ (২৮)। রোববার (১০ সেপ্টেম্বর) ভোর রাতে  তাপবিদ্যুৎ কেন্দ্রের  সামনে থেকে চোর চক্রের ওই ৩ সদস্যকে থানা পুলিশ আটক করে।

বিজ্ঞাপন

এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আটককৃত  ৩ জনই পূর্বের রুজুকৃত মামলার এজাহার ভুক্ত আসামি।গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রোববার ভোর রাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের গেটের সামনে এজাহার ভুক্ত ওই তিন আসামি অবস্থান করছে। 

বিজ্ঞাপন

এ সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকশ আভিযানিক দল বিদ্যুৎ কেন্দ্রের সামনে অভিযান চালিয়ে তিন চোরকে আটক করে। 

তিনি আরও বলেন যে, এ জাতীয় রাষ্ট্রীয় সম্পদ চুরির সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরএক্স/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD