Logo

ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশু

profile picture
জনবাণী ডেস্ক
১৯ সেপ্টেম্বর, ২০২৩, ০১:১০
ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশু
ছবি: সংগৃহীত

এ সময় তার কোলে থাকা শিশু আবিদ (৫) ছিটকে পড়ে গুরুতর আহত হয়

বিজ্ঞাপন

মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেন ইঞ্জিনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। 

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার রাজটিলা নামক স্থানে এ ঘটনা ঘটে। এ সময় ওই নারীর কোলে থাকা সন্তান আহত হয়।

বিজ্ঞাপন

নিহত নারীর নাম রুসনা বেগম (৪০) তিনি রাজটিলা গ্রামের মৃত মো: মছদ্দর মিয়ার মেয়ে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশনের কাছাকাছি এলাকায় রেলসেতু পারাপারের সময় পারাবত ট্রেনের ধাক্কায় সেতুর নিচে পড়ে ঘটনাস্থলে রুসনা বেগমের মৃত্যু হয়। এ সময় তার কোলে থাকা শিশু আবিদ (৫) ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, আমরা দূর থেকে দেখছি একজন মহিলা বাচ্চা নিয়ে রেলসেতু পারাপার হচ্ছেন। এসম হঠাৎ পেছন থেকে সিলেট অভিমুখী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন ধীরগতিতে প্রবেশকালে ওই নারীকে ধাক্কা লেগে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

বিজ্ঞাপন

ভানুগাছ রেলওয়ের স্টেশন মাস্টার কবির হোসেন বলেন, রেলসেতু পারাপারের সময় ৫ বছরের এক শিশুকে নিয়ে এক নারী এ দুর্ঘটনায় পড়েন। নিহত নারী রাজটিলা গ্রামের মৃত মো: মছদ্দর মিয়ার মেয়ে রুসনা বেগম, দুর্ঘটনায় মা মারা গেলেও সঙ্গে থাকা ৫ বছরের শিশু প্রাণে বেঁচে গেছে, তবে শিশুটির অবস্থা আশঙ্কাজনক, তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিষয়টি শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD