Logo

ফরিদগঞ্জে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

profile picture
উপজেলা প্রতিনিধি
ফরিদগঞ্জ, চাঁদপুর
১৫ জুন, ২০২৬, ২১:১০
ফরিদগঞ্জে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা
প্রতীকী ছবি

চাঁদপুরের ফরিদগঞ্জে নাঈম হোসেন (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার ১৪ নম্বর ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের গজারিয়া গ্রামের মিস্ত্রি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত নাঈম হোসেন প্রবাসী আনোয়ার হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে বাড়ির এক নারী সদস্য সুপারি গাছের সঙ্গে নাঈমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি দ্রুত ফরিদগঞ্জ থানা পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হেলাল ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়।

বিজ্ঞাপন

পরিবারের সদস্যদের দাবি, নাঈম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তার মা জানান, ছেলে প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন এবং এ কারণে তিনি ভয়ে আলাদা বাসা ভাড়া করে বসবাস করতেন। নাঈম তার দাদির সঙ্গে থাকতেন। তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে নানা চেষ্টা করা হলেও তিনি মাদকসেবন ও বন্ধুদের সঙ্গে আড্ডায় বেশি সময় কাটাতেন।

ছেলের মৃত্যুর ঘটনায় নাঈমের মা বলেন, নাইম সবসময় নেশাগ্রস্ত অবস্থায় থাকতো। আমি তার ভয়ে একটি বাসা ভাড়া নিয়ে থাকতাম, নাঈম ওর দাদির সাথে থাকতো তবে আমার ছেলে সবসময় বাবা গাঁজা নিয়ে থাকতো। ওকে আমি ঘরে ফেরানোর জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু সংঘ ভঙ্গ নিয়ে এসে সব সময় আড্ডায় সময় কাটাতো।

বিজ্ঞাপন

আজ আমার ছেলে মাত্র ১৮ বছর বয়সে জীবন দিতে বাধ্য হল। আমি সমাজের দায়িত্ব বান ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলি সমাজ থেকে আপনারা মাদক সেবন দূর করুন আর কোন মার বুক যেন খালি না হয় সেই ব্যবস্থা করুন।

স্থানীয়দের ধারণা, নাঈম নেশাগ্রস্ত অবস্থায় আত্মহত্যা করেছেন। তবে এ বিষয়ে তদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে।

ফরিদগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তদন্ত কার্যক্রম চলমান থাকবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD