Logo

কুষ্টিয়ায় নারীর ঘরে আপত্তিকর অবস্থায় ছাত্রদল নেতা আটক

profile picture
জেলা প্রতিনিধি
৯ নভেম্বর, ২০২৬, ১৩:৩৮
কুষ্টিয়ায় নারীর ঘরে আপত্তিকর অবস্থায় ছাত্রদল নেতা আটক
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় এক নারীর ঘরে আপত্তিকর অবস্থায় মারুফ হাসান পিয়াস নামে ছাত্রদলের এক নেতাকে আটকের অভিযোগ উঠেছে। পরে তার অনুসারীরা ঘটনাস্থলে গিয়ে গুলি ছুড়ে তাকে ছিনিয়ে নিয়ে যান বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনার ১ মিনিট ৫৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অভিযুক্ত মারুফ হাসান পিয়াস কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সদস্যসচিব। তিনি হাটশ হরিপুর ইউনিয়নের বিশ্বাসপাড়া এলাকার হালিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারীর বাড়িতে পিয়াসের নিয়মিত যাতায়াত ছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়। রবিবার সন্ধ্যায় পিয়াস ওই বাড়িতে প্রবেশ করলে নারীর স্বামী ও স্থানীয় লোকজন একটি ঘরে তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা পিয়াসকে আটক করে মারধর করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে, পিয়াসকে উদ্ধারে তার লোকজন ঘটনাস্থলে গিয়ে দুই রাউন্ড গুলিবর্ষণ করেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তাকে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।

এ বিষয়ে ওই নারীর স্বামী অন্তর হোসেন বলেন, মারুফ হাসান পিয়াসের সঙ্গে তার স্ত্রীর পরকীয়া সম্পর্ক রয়েছে এমন সন্দেহ থাকলেও এতদিন কোনো প্রমাণ ছিল না। বাড়ির পাশেই তার দোকান। পিয়াস বাড়িতে প্রবেশ করলে তার ভাতিজারা বাড়ির ফটকে তালা দিয়ে তাকে খবর দেন। পরে তিনি বাড়ির পেছন দিয়ে গিয়ে ঘরের লাইট বন্ধ অবস্থায় তাদের দেখতে পান। পরবর্তী সময়ে স্ত্রীকে তালাক দেওয়ার জন্য কাজি ডাকেন। কিন্তু পিয়াস ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তার লোকজন এসে গোলাগুলি করে তাকে ছিনিয়ে নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

অভিযোগ অস্বীকার করে মারুফ হাসান পিয়াস বলেন, ওই নারী তার বন্ধুর ছোট বোন। ব্যক্তিগত সমস্যার কারণে তাকে ডেকেছিলেন। সেখানে তাকে পূর্ব পরিকল্পিতভাবে মব করা হয়েছে। পরে তিনি সেখান থেকে পালিয়ে নিজেকে আত্মরক্ষা করেন।

গুলির শব্দ শোনার কথা স্বীকার করে পিয়াস বলেন, গোলাগুলির সময় তিনি বাড়ির ভেতরে ছিলেন। কারা গুলি করেছেন, তা তিনি জানেন না। তবে জাসদ ছাত্রলীগের লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত বলে তিনি জানতে পেরেছেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। এলাকাবাসীর পক্ষ থেকেও কেউ অভিযোগ করেননি। তবে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের নজরে এসেছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে সেখানে গোলাগুলির বিষয়টি শুনেছেন। জাসদ ও ছাত্রলীগের মধ্যে বিরোধের জেরে সেখানে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে । তবে গোলাগুলির ঘটনাটি ওই এলাকায় ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD