Logo

দোহারে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

profile picture
উপজেলা প্রতিনিধি
দোহার, ঢাকা
১৫ জুন, ২০২৬, ১৬:২৩
দোহারে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
ছবি: প্রতিনিধি

ঢাকার দোহার উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৫ জুন) দোহার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈদুল ইসলাম।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ দ্রুত, স্বল্প খরচে ও সহজ পদ্ধতিতে নিষ্পত্তির লক্ষ্যে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে নিয়মিত কর্মশালা আয়োজন করা হচ্ছে।

তারা আরও বলেন, গ্রাম আদালতের মূল লক্ষ্য হলো গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়া। এখানে সাধারণত ১৫ থেকে ৩০ দিনের মধ্যে স্বল্প খরচে বিরোধ নিষ্পত্তির সুযোগ রয়েছে। পাশাপাশি গ্রাম আদালতে আইনজীবী নিয়োগের বিধান নেই।

বিজ্ঞাপন

কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবরিনা লাকি, সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান টিপু, সাংবাদিক শামীম আরমান ও সাংবাদিক রতন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD