Logo

তাহিরপুরে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন প্রথম স্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
১৭ অক্টোবর, ২০২৩, ২৩:২৬
তাহিরপুরে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন প্রথম স্ত্রী
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ সদর হাসাপাতালে পরে সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানাস্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

সুনামগঞ্জের তাহিরপুরে দ্বিতীয় বিয়ে করায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন প্রথম স্ত্রী। এমন অভিযোগে জহুরা বেগম (২৫) নামের ওই নারীকে আটক করেছে পুলিশ। 

সোমবার (১৬ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নে কামড়াবন্দ গ্রামে জহুরার বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এ ঘটনায় গুরুতর আহত স্বামী আজিজুল মিয়াকে (৩০) প্রথমে সুনামগঞ্জ সদর হাসাপাতালে পরে সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানাস্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানায়, ২০২১ সালে বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের শুক্কুর আলীর ছেলে আজিজুলের সঙ্গে একই গ্রামের শাহনুরের মেয়ে জহুরা বেগমের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এ নিয়ে মামলাও হয়। 

এ মামলায় কিছু দিন জেলও কেটেছেন আজিজুল। গত কয়েক মাস আগে আজিজুল দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পর আজিজুল প্রথম স্ত্রী জহুরাকে ডিভোর্স দেন বলে শোনা যায়। এরপরও প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখতেন তিনি। ঘটনার দিন জহুরাকে বলেই রাতে তার বাড়িতে যান। একপর্যায়ে রাত ৩টার দিকে ব্লেড দিয়ে এ ঘটনা ঘটান জহুরা।

বিজ্ঞাপন

এ ঘটনায় জহুরার বাবা শাহনুর মিয়া বলেন, ‘বিয়ের কিছু দিন পর মেয়েকে আজিজুল যৌতুকের জন্য চাপ দিতে থাকেন। টাকা না পেয়ে মেয়েকে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন তিনি। এর মধ্যে আজিজুল কিছু না জানিয়ে আবার দ্বিতীয় বিয়ে করেন। ঘটনার রাতে আমরা ঘুমে ছিলাম।’

বিজ্ঞাপন

তাহিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, ‘ঘটনার পর পরই অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। 

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD