Logo

সাংবাদিক এনামুল হক এর পিতা আর নেই

profile picture
জনবাণী ডেস্ক
৪ নভেম্বর, ২০২৩, ২১:৩৮
সাংবাদিক এনামুল হক এর পিতা আর নেই
ছবি: সংগৃহীত

পিতা নুরুল ইসলাম মাস্টার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিজ্ঞাপন

নুরুল আলম, বিশেষ প্রতিনিধি: পিবিএ’র স্টাফ রিপোর্টার ও পার্বত্য নিউজ এর মাটিরাঙ্গায় কর্মরত সাংবাদিক মো: এনামুল হক এর পিতা নুরুল ইসলাম মাস্টার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর। দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। তিনি মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ৬নং ওয়ার্ড দেওয়ানপাড়া ইসলামপুরে বাসিন্দা।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ নভেম্বর) রাত ৮টা ৩২ মিনিটে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল শনিবার বাদ যোহর মরহুমের নামাজে যানাজা অনুষ্ঠিত হবে বলে জানান পারিবারীক সূত্র নিশ্চিত করেছে।   

বিজ্ঞাপন

মরহুম নুরুল ইসলাম মাস্টার দেওয়ানপাড়া বড়বিলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। এছাড়াও ৯০ দশকের নিরপক্ষর মুক্ত আন্দোলনে বড় ভূমিকা পালন করেন তিনি। এছাড়াও তিনি নাইট স্কুলের মাধ্যমে সাধারন মানুষের মাঝে শিক্ষা ছড়িয়ে দিতে জীবনের শেষ বয়স পর্যন্ত অবদান রেখে গেছেন। 

সাংবাদিক মো: এনামুল হক এর পিতা নুরুল ইসলাম মাস্টার মৃত্যুতে শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে, গুইমারা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক-নুরুল আলম,সাধারন সম্পাদক এম দুলাল হোসেন, প্রতিদিনের খাগড়াছড়ি পরিবার,খাগড়াছড়ির পেশাজীবি সাংবাদিকগনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন। 

বিজ্ঞাপন

আরএক্স/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD