Logo

নাটোরে দুই বাসে আগুন

profile picture
জনবাণী ডেস্ক
৪ ডিসেম্বর, ২০২৩, ২৩:২৭
নাটোরে দুই বাসে আগুন
ছবি: সংগৃহীত

হরিশপুর এলাকার ভিআইপি হোটেলের কাছে দাঁড়িয়ে থাকা সামিজনি ও রাজকীয় নামে দুইটি যাত্রীবাহি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

নাটোরের হরিশপুর এলাকায় দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে ফায়ার সার্ভিসের কর্মীরা। 

রবিবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের হরিশপুর এলাকার এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে শহরের হরিশপুর এলাকার ভিআইপি হোটেলের কাছে দাঁড়িয়ে থাকা সামিজনি ও রাজকীয় নামে দুইটি যাত্রীবাহি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। 

বিজ্ঞাপন

এ সময় স্থানীয়রা আগুন দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসের ভেতরের অংশ আগুনে পুড়ে যায়।

 

নাটোর-১ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল বলেন, এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের সিসি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। 

বিজ্ঞাপন

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তকরণের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD