Logo

অবৈধ মোটর সাইকেল পার্কিং করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

profile picture
জনবাণী ডেস্ক
১২ জানুয়ারি, ২০২৪, ০৬:১০
অবৈধ মোটর সাইকেল পার্কিং করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা
ছবি: সংগৃহীত

মালিককে ৭ হাজার ৫০০'শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাস্তায় অবৈধ ভাবে  মোটর সাইকেল পার্কিং করায়, ১৫টি মোটর সাইকেলের মালিককে ৭ হাজার ৫০০'শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে পৌরশহরের সড়ক বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাবেয়া আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত চক্রবর্তী। আখাউড়া থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা যায়, নির্ধারিত স্থানে গাড়ি না রেখে রাস্তায় অবৈধ ভাবে পার্কিং করার দায়ে ১৫ মোটর সাইকেল মালিককে জরিমানা করা হয়। 

এ ব্যপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাবেয়া আক্তার বলেন, সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রাস্তায় গাড়ি রেখে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ১৫টি মোটর সাইকেল মালিককে জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD