Logo

দুই সন্তানকে হত্যার পর ফাঁস নিলেন মা

profile picture
জনবাণী ডেস্ক
২৮ জানুয়ারি, ২০২৪, ০৪:০২
দুই সন্তানকে হত্যার পর ফাঁস নিলেন মা
ছবি: সংগৃহীত

শনিবার (২৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে ডুমুরিয়া উপজেলার কোমলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

খুলনায় দুই সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যার পর এক মা গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে ডুমুরিয়া উপজেলার কোমলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মৃতরা হলেন- উপজেলার কমলপুর গ্রামের মান্নান সরদারের স্ত্রী ডলি বেগম (৩৮) এবং তার মেয়ে ফাতেমা (৬) ও ৭ মাস বয়সী ছেলে ওমর। 

বিজ্ঞাপন

খুলনা অতিরিক্ত পুলিশ সুপার মো. আসিফ ইকবাল জানান, পারিবারিক কলহের জের ধরে আব্দুল মান্নান সরদারের স্ত্রী ডলি বেগম তার চার বছরের মেয়ে ফাতেমা খাতুন ও সাত মাসের ছেলে ওমর আলী সরদারকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন। এরপর নিজে ঘরে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

খবর খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD