Logo

পাবনায় সফলতা সিড়ি ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

profile picture
জনবাণী ডেস্ক
৯ এপ্রিল, ২০২৪, ০৬:১৮
পাবনায় সফলতা সিড়ি ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
ছবি: সংগৃহীত

পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন

বিজ্ঞাপন

পাবনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সফলতা সিড়ি ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। 

সোমবার (৮ এপ্রিল) বিকেলে বিআরটিসি সংলগ্ন ছাত্রলীগ কার্যালয় এই সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গরিব দুস্থ মানুষদের মাঝে ঈদ সমগ্রী বিতরণ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ছাত্রনেতা ইফতে আরাফাত রিফাত সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম আব্দুর রহিম পাকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামীলীগের সদস্য ও পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম রুমন, পাবনা জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ইমরুল হাসান রন্টি, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, ৮ নং ওয়ার্ড আওয়ামী নেতা মনিরুল ইসলাম মনি, বিশিষ্ট সমাজ সেবক সাবির বিশ্বাস সোহান, সাবেক সহ সম্পাদক সজীব হোসেন, সহ সভাপতি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রলীগ ইফতে রাফাত সিয়াম, পাবনা এডওয়ার্ড কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক নূর আন নাইম সম্রাট, আসিফ হাসান লিখন, পিয়াস সরকার, সাইফ খান, আসিফ রুমেন, তামজিদ আলম পরশ, আলিফ কুরাইশি, ফাইম হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD