Logo

দুমকিতে পরিত্যক্ত পুকুরে ডুবে শিশুর মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
২ জুন, ২০২৪, ২১:৫৬
দুমকিতে পরিত্যক্ত পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

যথাসময়ে বাড়িতে না আাসায় খোঁজাখুজি করে তাঁর পরিবার।

বিজ্ঞাপন

 পটুয়াখালীর দুমকিতে পরিত্যক্ত পুকুরে ডুবে মারা গেছে সাইফুল ইসলাম(১৪) নামের এক শারীরিক প্রতিবন্ধী কিশোর। 

শনিবার (১ জুন) বিকেলে উপজেলার শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সাইফুল এলাকার হালিম হাওলাদারের ছেলে।সূত্রে জানা গেছে সাইফুল দুপুরে ঘর থেকে বেড়িয়ে যায়।  যথাসময়ে বাড়িতে না আাসায় খোঁজাখুজি করে তাঁর পরিবার।পরক্ষনে নিজ বাড়ি থেকে  তিনশ গজ দুরে এল এ এম ইউনাইটেড মহিলা কলেজ সংলগ্ন একটি পরিত্যক্ত পুকুর থেকে রাত  নয়টার দিকে  মৃতাবস্থায় উদ্ধার করে তাঁর পরিবার। 

বিজ্ঞাপন

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) মোঃ শফিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হয়েছে। পারিবারিক অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। 

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD