Logo

মেহেরপুরে গড় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত‍্যু

profile picture
জনবাণী ডেস্ক
৩ জুন, ২০২৪, ০৭:২২
মেহেরপুরে গড় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত‍্যু
ছবি: সংগৃহীত

সে মেহেরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র

বিজ্ঞাপন

মেহেরপুরে গড় পুকুরের পানিতে ডুবে তৌফিক (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

 

রবিবার (২ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তৌফিক পৌরসভার নতুনপাড়া এলাকার তোজাম্মেল ইসলামের ছেলে। সে মেহেরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

জানা গেছে, সকালে তৌফিক তার বাড়ি থেকে স্কুল এর উদ্দেশ্যে বের হয়ে আসে, তৌফিক তার কয়েকজন বন্ধুর সাথে গড় পুকুরে গোসল করতে যায়। পানিতে নেমে খেলার এক পর্যায়ে পানিতে তলিয়ে যায় তৌফিক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় এক ঘন্টা উদ্ধার অভিযানের পর তৌফিককে উদ্ধার করা সম্ভব হয়।

পরবর্তীতে পরিবারের লোকজন তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব‍্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD