Logo

আরও ১৯৯৭ রোহিঙ্গা ভাসানচরে পৌঁছেছে

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
আরও ১৯৯৭ রোহিঙ্গা ভাসানচরে পৌঁছেছে
ছবি: সংগৃহীত

আরও ১ হাজার ৯৯৭ জন রোহিঙ্গা নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে পৌঁছেছেন। বুধবার (৩০ মার্চ) দুপুরে নৌবাহিনীর ৫টি জাহাজে ভাসানচর এসে পৌঁছান তারা। এ নিয়ে ১৩...

বিজ্ঞাপন

আরও ১ হাজার ৯৯৭ জন রোহিঙ্গা নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে পৌঁছেছেন। 

বুধবার (৩০ মার্চ) দুপুরে নৌবাহিনীর ৫টি জাহাজে ভাসানচর এসে পৌঁছান তারা। এ নিয়ে ১৩ ধাপে ভাসানচরে পৌঁছালো প্রায় সাড়ে ২৭ হাজার রোহিঙ্গা।

বিজ্ঞাপন

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার বেলা ১১টা ৪০মিনিটে রোহিঙ্গাবাহী ৫টি জাহাজ ভাসানচরে এসে পৌঁছায়। এর আগে নৌবাহিনীর তত্ত্বাবধানে সকালে চট্টগ্রাম বোটক্লাব থেকে জাহাজগুলো ছেড়ে আসে।

জানা গেছে, ভাসানচরের ১২০টি আশ্রয়ণে এ পর্যন্ত ১৩ দফায় প্রায় সাড়ে ২৭হাজার রোহিঙ্গাকে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে এ আশ্রয়ণে এক লাখ রোহিঙ্গাকে পাঠানো হবে।

প্রসঙ্গত, ২০২০ সালের ৪ ডিসেম্বর কক্সবাজারের আশ্রয় শিবিরগুলো থেকে প্রথম রোহিঙ্গাদের নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর কার্যক্রম শুরু হয়। সরকার সিদ্ধান্ত নেয় কক্সবাজারের আশ্রয় শিবিরগুলো থেকে ১ লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হবে। সরকারের ওই সিদ্ধান্ত অনুযায়ী রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে কার্যক্রম চলমান রয়েছে। ভাসানচরে রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাসস্থানসহ অবকাঠামোগত সব ধরনের সুযোগ-সুবিধার নির্মাণ ও প্রস্তুতি সম্পন্ন করে সরকার।

বিজ্ঞাপন

ওআ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD