Logo

মিয়াজীর অবদান নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
২৪ জুন, ২০২৬, ১৯:৪৬
মিয়াজীর অবদান নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে
ছবি প্রতিনিধি।

মরহুম আলহাজ্ব আবুল কালাম মিয়াজী ছিলেন একজন দূরদর্শী ও দ্বীনি শিক্ষানুরাগী মানুষ। তাঁর প্রতিষ্ঠিত এই মাদরাসা আজ এলাকার অসংখ্য শিক্ষার্থীর নৈতিক ও ধর্মীয় শিক্ষার আলোকবর্তিকা হিসেবে কাজ করছেন বলে মন্তব্য করেছেন বাবুচি দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসার সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা হাবিব উল্লাহ কাঁচপুরী।

বিজ্ঞাপন

বুধবার (২৪ জুন) সকালে কুমিল্লার চৌদ্দগ্রামে বাবুচি দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আবুল কালাম মিয়াজীর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় সভাপতির বক্তব্য তিনি এ তথা বলেন।

সভাপতি তার বক্তব্য আরও বলেন, মিয়াজীর অবদান নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করি এবং তাঁর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই বলেন বাবুচি দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসার সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা হাবিব উল্লাহ কাঁচপুরী।

বিজ্ঞাপন

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন। সভায় বক্তারা মরহুম আবুল কালাম মিয়াজীর কর্মময় জীবন, শিক্ষা বিস্তারে তাঁর অসামান্য অবদান এবং সমাজকল্যাণমূলক কর্মের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, একজন শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে তিনি এলাকার মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান আজও দ্বীনি ও নৈতিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বুড়িচং শ্রীপুর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা এইচ এম মহিউদ্দিন। মাদরাসার সিনিয়র শিক্ষক মো. আবুল বশারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্মপুর নাজিম আলী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. মামুনুর রহমান, ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের আমির কাজী মো. আব্দুল কাদের, মাদরাসা পরিচালনা কমিটির সাবেক সহ-সভাপতি আবু বক্কর ছিদ্দিক, মাদরাসার দাতা সদস্য মাস্টার রফিকুল ইসলাম, বাবুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রুহুল আমিন, মাদরাসার অভিভাবক সদস্য আবদুল আজিজ, মুজিবুল হক মিয়াজী, বাবুচি গ্রামের কৃতী সন্তান আর্মি আবুল কাশেম এবং প্রতিষ্ঠাতার ছেলে জহিরুল আলম মিয়াজী।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার সহ-সুপার এ কে এম সাইফুদ্দিন, দাতা সদস্য আবুল হোসেন মেম্বার, সাবেক অভিভাবক সদস্য মোহন মিয়া, ধর্মপুর নাজিম আলী স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. খোরশেদ আলম, শিক্ষক আনিসুর রহমান, মাওলানা বিল্লাল হোসেনসহ মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষে মরহুম আলহাজ্ব আবুল কালাম মিয়াজীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে তাঁর পরিবারের সদস্য, শুভাকাঙ্ক্ষী, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় মুসল্লিরা অংশ নেন। বক্তারা মরহুমের আদর্শ অনুসরণ করে শিক্ষা ও মানবকল্যাণমূলক কর্মকা- এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD