Logo

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক চাপায় কলেজছাত্র নিহত

profile picture
জনবাণী ডেস্ক
২৮ অক্টোবর, ২০২৪, ০৪:৩৮
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক চাপায় কলেজছাত্র নিহত
ছবি: সংগৃহীত

তিনি দামুড়হুদা আব্দুল ওয়াদুুদ শাহ্ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক চাপায় রাকিব হোসেন (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। 

রবিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহত রাকিব হোসেন দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের মিলন হোসেনের ছেলে। তিনি দামুড়হুদা আব্দুল ওয়াদুুদ শাহ্ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বন্ধুর সাথে মোটরসাইকেলযোগে কলেজে পরীক্ষা দিতে যাচ্ছিল রাকিব। এসময় দামুড়হুদা বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন রাকিব। এ সময় ট্রাকের চালক ও সহযোগির পালিয়ে গেলেও জব্দ করা হয়েছে ট্রাকটি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, নিহত কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD