Logo

টেকনাফ পাহাড়ে বাচ্চা প্রসবের পর মা হাতির মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
৬ জানুয়ারি, ২০২৫, ২৩:৩২
টেকনাফ পাহাড়ে বাচ্চা প্রসবের পর মা হাতির মৃত্যু
ছবি: সংগৃহীত

উদ্ধার হওয়া হাতির বাচ্চা শাবক টা ডুলাহাজারা সাফারি পার্ক পাঠানো হবে।

বিজ্ঞাপন

কক্সবাজারের টেকনাফ পাহাড়ে বাচ্চা প্রসবের পর একটি মা হাতির মৃত্যু হয়েছে। যদিও হাতির বাচ্চাটি উদ্ধার করেছে বন বিভাগের সদস্যরা।

রবিবার (৫ জানুয়ারি) বিকালে টেকনাফের হোয়াইক্যং রেঞ্জের হরিখোলা গহীন পাহাড় থেকে  হাতির বাচ্চা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন হোয়াইক্যং হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা মো. মিনার চৌধুরী।

বিজ্ঞাপন

তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর আসে হোয়াইক্যং রেঞ্জের আওতায় হরিখোলা গহীন পাহাড়ে একটি বন্য মা হাতি বাচ্চা শাবক প্রসব করার সময় মা হাতি’র মৃত্যু হয়। এ ঘটনার খবর পেয়ে রবিবার বিকালে হোয়াইক্যং বিটের বন বিভাগের সদস্যরা পাহাড়ে পৌঁছে ঘটনাস্থল থেকে হাতির বাচ্চা শাবক টি উদ্ধারের পরে বন বিভাগের অফিসে নিয়ে আসা হয়। এবং মৃত্যু হাতি’টা মাটি ছাপা দেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, উদ্ধার হওয়া হাতির বাচ্চা শাবক টা ডুলাহাজারা সাফারি পার্ক পাঠানো হবে।

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD