উজিরপুরের বামরাইলে চলন্ত গ্রীন লাইন পরিবহনে ভয়াবহ অগ্নিকাণ্ড

ঢাকা-বরিশাল সড়ক পথে চলাচলকারী গ্রিন লাইন পরিবহনের
বিজ্ঞাপন
মো:এমদাদুল কাসেম সেন্টু: ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের বামরাইল এলাকায় চলন্ত গ্রীন লাইন পরিবহনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বৃহষ্পতিবার (৬ মার্চ) বেলা পৌনে ১১ টার ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রী বোঝাই গ্রীন লাইন (ঢাকা-মেট্রো-ব-১৪-৩১৯২) পরিবহনটি ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল এলাকার সম্মুখে বীর মুক্তিযোদ্ধা মোঃ আয়নাল হক হাওলাদারের বাড়ি সামনে আসামাত্র চলন্ত পরিবহনটির পিছনে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে এক মোটরসাইকেল চালক গাড়িটিকে পথরোধ করে বিষয়টি জানালে তড়িঘড়ি করে সকল যাত্রীরা গাড়ি থেকে নেমে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বিজ্ঞাপন
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উজিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ততক্ষণে পরিবহনটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ওই এলাকায় জুড়ে আতঙ্ক বিরাজ করছে।
বিজ্ঞাপন
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে।








