Logo

ভারতীয় সীমান্তে চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

profile picture
জনবাণী ডেস্ক
৮ মার্চ, ২০২৫, ০৭:২০
ভারতীয় সীমান্তে চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ছবি: সংগৃহীত

বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি আউয়াল মিয়া

বিজ্ঞাপন

সিলেটের কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামে ভারত সীমান্তের ভেতরে ভারতীয় চোরাকারবারিদের গুলিতে শাহেদ মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৭ মার্চ) ভোরে কানাইঘাটের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত সাহেদ মিয়া মঙ্গলপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি আউয়াল মিয়া। 

বিজ্ঞাপন

নিহতের বিষয়টি নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বিজ্ঞাপন

বিজিবি জানায়, নিহত সাহেদ মিয়া চোরাকারবারির সঙ্গে জড়িত। দুদেশের চোরাকারবারিদের মধ্যে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

বিজ্ঞাপন

কানাইঘাট থানার ওসি আউয়াল মিয়া বলেন, ঘটনাটি আমরা শুনেছি। বিজিবি বিষয়টি আমাদের কনফার্ম করেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ দেশে নিয়ে আসা হবে। প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD