Logo

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার, পরে জামিন

profile picture
জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ
১৪ জুলাই, ২০২৬, ১৮:৩৪
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার, পরে জামিন
ফাইল ছবি।

ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে সিরাজগঞ্জে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাকে জামিন দেওয়া হয়।

বিজ্ঞাপন

গ্রেফতার হওয়া আশরাফুল ইসলাম টনি (৪৪) সিরাজগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। তিনি শহরের শাহেদনগর ব্যাপারীপাড়া এলাকার সানোয়ার হোসেনের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, সোমবার (১৩ জুলাই) বিকেলে আশরাফুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। ওই পোস্টে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং একটি সম্প্রদায়ের বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করা হয়েছে—এমন অভিযোগ ওঠে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ঘটনায় সোমবার রাতেই শহরের ধানবান্ধি জেসি রোড এলাকার বাসিন্দা মানিক সাহা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে আশরাফুল ইসলাম টনিকে গ্রেফতার করে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তাকে আদালতে পাঠানো হয়। সিরাজগঞ্জ কোর্ট পুলিশের ওসি রওশন ইয়াজদানী জানান, দুপুরে আশরাফুল ইসলাম টনিকে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে হাজির করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

একই সময় তার আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে মামলার বাদী মানিক সাহার জিম্মায় জামিন মঞ্জুর করেন। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD