Logo

শাল্লায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, প্রধান আসামী গ্রেফতার

profile picture
উপজেলা প্রতিনিধি
শাল্লা, সুনামগঞ্জ
১২ জুলাই, ২০২৬, ১৯:২৮
শাল্লায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, প্রধান আসামী গ্রেফতার
ছবি প্রতিনিধি।

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আরও একজনের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতা এবং ঘটনার ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুর বাবার দায়ের করা মামলার পর পুলিশ অভিযানে নেমে প্রধান আসামিকে আটক করে।

বিজ্ঞাপন

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ২ নম্বর হবিবপুর ইউনিয়নের মার্কুলী গ্রামের মহিম উদ্দিনের ছেলে সুফাইল মিয়া (২০) এ মামলার প্রধান আসামি। একই গ্রামের নুরুল হকের ছেলে সায়েক মিয়া (২০)-কে সহযোগী আসামি করা হয়েছে।

​মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ জুন সকাল আনুমানিক ১১টার দিকে ভিকটিম শিশুটি তাদের বাড়ির পিছনের পুকুরে নিজেদের হাঁস খুঁজতে যায়। এ সময় সেখানে ওত পেতে থাকা বখাটে সুফাইল মিয়া পিছন থেকে শিশুটির মুখ চেপে ধরে এবং গলায় কাঁচি ঠেকিয়ে চিৎকার না করতে প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে সুফাইল মিয়া শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। একই সময়ে সহযোগী সায়েক মিয়া মোবাইল ফোনে পুরো ঘটনার ভিডিও ধারণ করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

​ঘটনার পর আসামিরা বিষয়টি কাউকে না জানানোর জন্য শিশুটিকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। লোকলজ্জা ও প্রাণের ভয়ে শিশুটি প্রথমে বিষয়টি গোপন রাখলেও, পরবর্তীতে তার আচরণে পরিবর্তন দেখে মা জিজ্ঞাসাবাদ করলে সে কান্নায় ভেঙে পড়ে এবং বিস্তারিত খুলে বলে। এরপর পরিবারের লোকজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয়-স্বজনদের সাথে আলোচনা করে থানায় এসে এজাহার দায়ের করেন।

​এবিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ মো. রোকিবুজ্জামান এর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন প্রধান আসামি সুফাইল মিয়া কে গ্রেফতার করা হয়েছে।

ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা (মামলা নং-০৮, জিআর-৭৪) রুজু করা হয়েছে। অন্য আসামি কে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভিকটিম শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD