Logo

নাশকতা মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

profile picture
জেলা প্রতিনিধি
জামালপুর
৯ জুলাই, ২০২৬, ২১:২৮
নাশকতা মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত

জামালপুরের মেলান্দহ উপজেলায় নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সৈয়দ খালেকুজ্জামান জুবেরীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন সড়ক থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতার হওয়া খালেকুজ্জামান জুবেরী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, দুরমুট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ১ নম্বর দুরমুট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান গ্রেফতারের তথ্য নিশ্চিত করে জানান, জুবেরীর বিরুদ্ধে থানায় দায়ের করা একটি নাশকতার মামলা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পরে ওই মামলায় তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD