রাজনগরে বন্যার্তদের পাশে সিলেট রেঞ্জ পুলিশ, ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্প

মৌলভীবাজারের রাজনগর উপজেলার একামধু বেড়িবাঁধ এলাকায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে সিলেট রেঞ্জ পুলিশ।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৪ জুলাই) বন্যাকবলিত মানুষের জন্য ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।
সিলেট রেঞ্জ পুলিশের উদ্যোগে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে নেতৃত্ব দেন সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ড. মো. জিল্লুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম। এছাড়াও সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ারুল হক, পুলিশ সুপার মুহাম্মদ শরিফুল ইসলাম এবং পুলিশ সুপার আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কর্মসূচির অংশ হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মধ্যে চাল, ডাল, ভোজ্যতেল, পেঁয়াজ, লবণ, আলু, চিড়া, মুড়ি ও বিস্কুটসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
একই সঙ্গে মৌলভীবাজার পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। সেখানে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ, ওরস্যালাইন এবং বিশুদ্ধ পানির সংকট মোকাবিলায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ সময় সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের মানবিক দায়িত্ব। বন্যার্ত মানুষের দুর্ভোগ লাঘবে সিলেট রেঞ্জ পুলিশ সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
ত্রাণ ও চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় বন্যার্তরা সিলেট রেঞ্জ পুলিশ এবং মৌলভীবাজার জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমেও প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী একইভাবে তাদের পাশে থাকবে।








