Logo

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

profile picture
জেলা প্রতিনিধি
রাজশাহী
১৪ জুলাই, ২০২৬, ১২:৪৭
রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ রয়েছে। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের একাংশের ডাকা কর্মবিরতির কারণে মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৬টা থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল ব্যাহত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরা

বিজ্ঞাপন

ইউনিয়নের নতুন কমিটি গঠন ও আয়-ব্যয়ের হিসাব নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় কয়েক ঘণ্টার জন্য রাজশাহী থেকে ঢাকাসহ সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরে জেলা প্রশাসনের মধ্যস্থতায় রাত ৮টার দিকে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক হলেও শ্রমিকদের একটি অংশ সকাল ৬টা থেকে কর্মবিরতি শুরু করেছে। এর ফলে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

জেলার সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। শ্রমিকদের একটি পক্ষ এর বিরোধিতা করে। পরে তারা কাউন্টারে ভাঙচুর ও লুটপাট চালায়। সেখানে অধিকাংশ বহিরাগত এবং আওয়ামী লীগ-সমর্থক ছিল বলে আমাদের ধারণা। আমরা প্রশাসনের তত্ত্বাবধানে সুষ্ঠু নির্বাচন চাই। শ্রমিকরা আয়-ব্যয়ের হিসাব চেয়েছেন, আমরা সেটিও দিতে প্রস্তুত ছিলাম।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তারি বেগম বলেন, বিষয়টি মীমাংসা হয়ে গেছে। তবে মঙ্গলবারের কর্মবিরতি নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

কর্মবিরতির কারণে সকাল থেকেই রাজশাহীর বিভিন্ন বাস টার্মিনালে যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায়। অনেকেই বিকল্প যানবাহনের খোঁজ করেন, আবার অনেকে গন্তব্যে যেতে না পেরে চরম ভোগান্তির মুখে পড়েন। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের উদ্যোগের দিকে তাকিয়ে রয়েছেন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টরা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD