Logo

সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

profile picture
উপজেলা প্রতিনিধি
কালিয়াকৈর, গাজীপুর
৫ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:৩৬
সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। দুর্ঘটনায় আহতদের মধ্যে তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কালিয়াকৈর-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের চেয়ারম্যান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফুলবাড়িয়া থেকে মাওনাগামী আঞ্চলিক সড়কে একটি সিএনজি অটোরিকশা ও কাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। সংঘর্ষের পর ঘটনাস্থলেই নারীসহ দুইজনের মৃত্যু হয়। এ সময় আরও চারজন গুরুতর আহত হন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। হাসপাতালে নেওয়ার পথে আহতদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় মোট তিনজন নিহত হয়েছেন। আহত অপর তিনজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ জটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

কোনাবাড়ি হাইওয়ে থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে গাড়ি সরানোর পাশাপাশি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD