ভাঙ্গায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা তিন যুবক নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাতের দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসানহাটি গ্রামের এনায়েত মোল্লার ছেলে চয়ন মোল্লা (২০), একই গ্রামের দলিল উদ্দিনের ছেলে নয়ন (২০) এবং আজগর শেখের ছেলে সিয়াম ওরফে সজীব (২২)।
দুর্ঘটনায় নিহতরা হলেন, ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসানহাটি গ্রামের এনায়েত মোল্লার ছেলে চয়ন মোল্লা (২০), একই গ্রামের দলিল উদ্দিনের ছেলে নয়ন (২০), ও আজগার শেখের ছেলে সিয়াম ওরফে সজিব (২২)।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শনিবার রাত ৮ টার দিকে নওপাড়া বাসস্ট্যান্ডের কাছে হটাৎ বিকট আওয়াজ শুনে সড়কের দিকে তাকাতেই দেখি একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেটি দুমরে মুচড়ে গেছে। সড়কের উপর তিন জন যুবক পড়ে আছে। সকলের মাথায় গুরুতর আঘাত। অপর দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য চালায়।
ভাঙ্গা জুরুরী বিভাগের চিকিৎসক আকতার হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়ছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক সোহেল জানান, অজ্ঞাত একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হন। মোটরসাইকেলে থাকা আহত আরও দুই যুবককে ঢাকায় নেওয়ার পর তাদেরও মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন








