চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের পাশে আন নুসরা ফাউন্ডেশন

চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে আন নুসরা ফাউন্ডেশন। বিশেষ করে বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত বাঁশখালী, সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলার দুর্গত মানুষের কাছে শুকনো খাবার, মোমবাতি, গুড় এবং প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবী এই সংস্থাটি।
বিজ্ঞাপন
সংস্থার পরিচালক মাওলানা হাসান আল আজহারী ও মাওলানা জয়নাল আবেদীন কাদেরীর নেতৃত্বে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। মাঠপর্যায়ে সংস্থার স্বেচ্ছাসেবকেরা দিনরাত নিরলসভাবে কাজ করে বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রামের অনেক দুর্গম এলাকায় এখনো সরকারি বা বেসরকারি কোনো সংস্থার ত্রাণসামগ্রী পৌঁছেনি। এমন এলাকাগুলোতে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় আন নুসরা ফাউন্ডেশন খাদ্যসামগ্রী ও জরুরি সহায়তা পৌঁছে দিচ্ছে, যাতে দুর্গত মানুষ অন্তত প্রাথমিক প্রয়োজনীয় সহায়তা পান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আন নুসরা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক সার্বিকভাবে এ কার্যক্রম তদারকি করছেন। তিনি জানান, বন্যাকবলিত মানুষের দুর্ভোগ পুরোপুরি কমে না আসা পর্যন্ত সংস্থার ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। তাই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, বিত্তবান ব্যক্তি এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।








