মদনে অটোরিকশা দুর্ঘটনায় নারীর মৃত্যু

নেত্রকোণার মদনে সড়কে গরুর বাছুরকে বাঁচাতে গিয়ে অটোরিকশার নিয়ন্ত্রণ হারানোর ঘটনায় আনোয়ারা বেগম (৭০) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে মদন-নেত্রকোণা সড়কের পৌরসভার সিলেট বাসস্ট্যান্ড সংলগ্ন ভূঁইয়া বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত আনোয়ারা বেগম মদন উপজেলার জাওলা গ্রামের বাসিন্দা। তিনি মৃত বুলবুল মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে অটোরিকশায় করে গন্তব্যে যাচ্ছিলেন আনোয়ারা বেগম। পথে ভূঁইয়া বাড়ির সামনে হঠাৎ একটি গরুর বাছুর সড়কের মাঝখানে চলে আসে। বাছুরটিকে রক্ষা করতে গিয়ে অটোরিকশাটি চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং দুর্ঘটনার কবলে পড়ে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এতে আনোয়ারা বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তাঁর মৃত্যু হয়।
মদন থানার অফিসার ইনচার্জ সালাহউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।








