তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার

সাভারের আশুলিয়ায় মধ্য জামগড়া এলাকায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে এক নারী, এক পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত পুরুষের গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহ পাওয়া যাওয়ায় ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বিজ্ঞাপন
শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর ভাড়া বাসা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই কক্ষ থেকে নারী, পুরুষ ও নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় তাদের মৃত্যুর কারণ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, ওই কক্ষের দরজা-জানালা সবসময় বন্ধ থাকত। স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তারা বাসটি ভাড়া নিয়েছিলেন। গতরাতে ওই কক্ষ থেকে পচা দুর্গন্ধ আসায় তারা তাৎক্ষণিক পুলিশকে ফোন দেয়। খবর পেরে পুলিশ গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। এছাড়া সিআইডির ফরেনসিক টিম ভোরে এসে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
তবে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে নিহতরা স্বামী-স্ত্রী। তবে তাদের ঠিকানা শনাক্তের কাজ চলছে।








