সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে পূবাইল সাংবাদিক ক্লাবের নৌকা ভ্রমণ

সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে দিনব্যাপী নৌকা ভ্রমণের আয়োজন করেছে পূবাইল সাংবাদিক ক্লাব।
বিজ্ঞাপন
সোমবার (১৩ জুলাই) পূবাইলে অনুষ্ঠিত এ আয়োজনের মাধ্যমে ক্লাবের সদস্যরা কর্মব্যস্ততার বাইরে একসঙ্গে সময় কাটানোর পাশাপাশি সাংবাদিকতার বিভিন্ন দিক, সমসাময়িক বিষয় এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।
নৌকা ভ্রমণে নেতৃত্ব দেন পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি ও জনবানী প্রতিনিধি রবিউল আলম এবং সাধারণ সম্পাদক ও চ্যানেল এস-এর প্রতিনিধি ফয়সাল ভূঁইয়া।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এতে অংশগ্রহণ করেন বাংলাদেশ প্রতিদিনের টঙ্গী প্রতিনিধি আফজাল হোসেন, যুগান্তরের টঙ্গী প্রতিনিধি লুৎফর জামান লিটন, দেশ বর্তমানের প্রতিনিধি লিটন মিয়া, ঢাকা টাইমসের প্রতিনিধি মো. রাজিব হোসেন, মানবকণ্ঠের প্রতিনিধি রফিকুল ইসলাম, পূবাইল সাংবাদিক ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও যুগ-যুগান্তরের প্রতিনিধি শাহীন সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের ছবি পত্রিকার প্রতিনিধি আবু সাঈদ চৌধুরী, ক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক স্বদেশ বিচিত্রার প্রতিনিধি জাহিদ হাসান প্রভাস, প্রচার সম্পাদক ও দৈনিক আমার বার্তা প্রতিনিধি আসিফ রায়হান, দৈনিক সকালের প্রতিনিধি আতেফ ভূঁইয়া, সংবাদ মোহনা প্রতিনিধি ফিরোজ হোসেন, ইসমাইল হোসেনসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
নদীর মনোরম পরিবেশে আয়োজিত এ নৌকা ভ্রমণে অংশ নেওয়া সাংবাদিকরা পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তারা বলেন, সাংবাদিকতার মতো দায়িত্বশীল পেশায় পারস্পরিক আস্থা, সহযোগিতা ও ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন সহকর্মীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি রবিউল আলম বলেন, সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ঐক্য আরও সুসংহত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও সদস্যদের সম্পৃক্ততায় এ ধরনের গঠনমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
ক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল ভূঁইয়া বলেন, একটি শক্তিশালী সাংবাদিক সংগঠন গড়ে তুলতে সদস্যদের মধ্যে আন্তরিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই। নৌকা ভ্রমণের মতো আয়োজন সেই বন্ধনকে আরও দৃঢ় করার একটি কার্যকর উদ্যোগ।
আয়োজকরা জানান, সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, পেশাগত দক্ষতার উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ভবিষ্যতেও নিয়মিত সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজন করা হবে।








