Logo

আলোচনা ও সতর্কতায় কাজ না হলে হার্ডলাইনে যাবে সরকার: মাহফুজ আলম

profile picture
জনবাণী ডেস্ক
৩ এপ্রিল, ২০২৫, ২৪:২৭
আলোচনা ও সতর্কতায় কাজ না হলে হার্ডলাইনে যাবে সরকার: মাহফুজ আলম
ছবি: সংগৃহীত

আমরা চেষ্টা করবো দেশে কোনো রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা যেন মাথাচাড়া দিতে না পারে।

বিজ্ঞাপন

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, “আমরা চেষ্টা করবো দেশে কোনো রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা যেন মাথাচাড়া দিতে না পারে এবং নির্বাচনের মাধ্যমে যেন গণতান্ত্রিক রূপান্তরে ভূমিকা রাখতে পারি। যদি আলোচনা ও সতর্কতায় কাজ না হয়, যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হয়, সরকার অবশ্যই হার্ডলাইনে যাবে।”

বুধবার (২ এপ্রিল) সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মাহফুজ আলম বলেন, বাংলাদেশে চরমপন্থার সুযোগ তৈরি হয়েছে এমন একটি প্রতিবেদন নিউইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে আমি বলতে চাই, বাংলাদেশে এ সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না। আমরা চেষ্টা করবো দেশে কোনো রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা যেন মাথাচাড়া দিতে না পারে।

তিনি আরও বলেন, আমরা চেষ্টা করবো, গণঅভ্যুত্থানে শহীদদের বিচার কাজ যেন শেষ করে যেতে পারি। শহীদদের চেতনা যেন বাংলাদেশের জনগণ ধারণ করে। শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে এ সরকারের চেষ্টা আছে। জনগণ এটার সঙ্গে আছে। আমরা বিশ্বাস করি, এ চেতনার সঙ্গে রাজনৈতিক দলগুলো সদিচ্ছা প্রকাশ করলে আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করতে পারবো।

বিজ্ঞাপন

এসময় পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া খানম, বৈষম্যবিরোধী আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান ও সদস্যসচিব রাশেদুল হাসান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জেবি/এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD