Logo

বাগাতিপাড়ায় রোগের যন্ত্রণা সইতে না পেড়ে এক ব্যক্তির আত্মহত্যা

profile picture
জনবাণী ডেস্ক
১২ মে, ২০২৫, ০৩:৫৬
বাগাতিপাড়ায় রোগের যন্ত্রণা সইতে না পেড়ে এক ব্যক্তির আত্মহত্যা
ছবি: সংগৃহীত

প্রায় আট মাস আগে কাজ করার সময় তার বাম পায়ের তালুতে একটি লোহার পেরেক ঢুকে যায়

বিজ্ঞাপন

নাটোরের বাগাতিপাড়ায় পায়ে পচন রোগের যন্ত্রণা সইতে না পেড়ে চাদর দিয়ে গালায় ফাঁস লাগিয়ে নওশের আলী (৫৮) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে। 

বিজ্ঞাপন

রবিবার (১১ মে) সকাল ১০টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের বড় চিথলিয়া গ্রামে এই আত্মহত্যা ঘটনা ঘটে। মৃত নওশের আলী জেলার লালপুর উপজেলার বোয়ালীপাড়া গ্রামের মৃত আরোজ মন্ডলের ছেলে ও পেশায় একজন নির্মাণ মিস্ত্রী ছিলেন। তিনি বাগাতিপাড়ার বড় চিথলিয়া গ্রামে তার ছোট বোন মোছা. পিঞ্জিরা বেগমের কাছে থেকে চিকিৎসা করাচ্ছিলেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

পিঞ্জিরা বেগম প্রতিবেদককে বলেন, তার ভাই নওশের আলী দির্ঘদিন ধরে ঢাকার সাভারে নির্মাণ শ্রমিক (রাজমিস্ত্রী) এর কাজ করতেন। প্রায় আট মাস আগে কাজ করার সময় তার বাম পায়ের তালুতে একটি লোহার পেরেক ঢুকে যায়। এরপর থেকে আস্তে আস্তে তার পায়ে পচনের সৃষ্টি হয়। তখন সে তার বাড়িতে চলে আসেন।

পিঞ্জিরা বলেন, তার ভাইয়ের দুটি স্ত্রী থাকলেও ছোট স্ত্রীকে নিয়ে সাভারে থাকতেন। তার দুটি পরিবারে দুই মেয়ে ও এক ছেলে থাকলেও তারা কেউই তাদের বাবার খবর রাখেনি। তার ভাইয়ের শরীরে দির্ঘদিন যাবত ডায়াবেটিস, হার্টে রোগ ছিল তার উপর পায়ের পচন। তাকে কেউ না দেখলেওে তিনি ভাইয়ের চিকিৎসা করিয়েছেন তার সাধ্যমত। শবশেষ সপ্তাহখানেক আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নওশেরকে ফেরত দিয়ে দেয়।

বিজ্ঞাপন

পিঞ্জিরা কান্না করতে করতে বলেন, আজ সকাল ৯টার দিকে তার ভাই তার কাছে কমলা ফল খেতে চেয়েছিল। তখন তিনি বাড়ির সব কাজ ফেলে বাজারে যান ভাইয়ের জন্য কমলা কিনতে। পরে ১০টার দিকে বাড়ি ফিরে দেখেন তার ভাই ঘরের আড়ার সাথে গলায় চাদর দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পরে চিৎকারে এলাকার লোকজন এসে তার ঝুলন্ত মরেদেহটি নিচে নামায়। খবর পেয়ে বাগাতিপাড়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন।

বিজ্ঞাপন

বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম রিয়াজুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যার খবরে রবিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরাতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD