Logo

রয়েল এক্সপ্রেস-দর্শনা ডিলাক্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

profile picture
জনবাণী ডেস্ক
১৫ আগস্ট, ২০২৫, ০১:২৮
রয়েল এক্সপ্রেস-দর্শনা ডিলাক্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ছবি: সংগৃহীত

রয়েল এক্সপ্রেস-দর্শনা ডিলাক্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বিজ্ঞাপন

ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুর নতুন ব্রিজের ওপর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বিজ্ঞাপন

করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী জানান, যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল এক্সপ্রেস এবং ঢাকা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী দর্শনা ডিলাক্স বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন পুরুষের মৃত্যু হয়। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

বিজ্ঞাপন

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD