Logo

বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮

profile picture
জেলা প্রতিনিধি
ঝিনাইদহ
১৩ মার্চ, ২০২৬, ১৫:৩৩
বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে সদর উপজেলার মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানায়, মাধবপুর গ্রামে শুক্রবার জামায়াতের মহিলা শাখার পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়। দুপুরে ইফতারের আয়োজন নিয়ে নারী কর্মীদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মহিলা কর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহাফুজুর রহমান বলেন, জামায়াতের মহিলা কর্মীদের ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে বিএনপির কিছু নেতাকর্মীর সঙ্গে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি সংঘর্ষে রূপ নেয় এবং উভয় পক্ষের কয়েকজন আহত হন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD