Logo

সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের ১০ জন দগ্ধ

profile picture
জনবাণী ডেস্ক
২৩ আগস্ট, ২০২৫, ২২:০৮
সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের ১০ জন দগ্ধ
ছবি: সংগৃহীত

সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের ১০ জন দগ্ধ

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের ১০ জন গুরুতর দগ্ধ হয়েছেন।

শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে হিরাজিল এলাকার একটি টিনসেড বাসায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

দগ্ধরা হলেন—তানজিল ইসলাম (৪০), তার স্ত্রী আসমা বেগম (৩৫), তাদের সন্তান তিশা (১৭) ও আরাফাত (১৫)। এছাড়া হাসান (৩৫), তার স্ত্রী সালমা বেগম (৩২), তাদের সন্তান মুনতাহা (১১), জান্নাত (৪), এক মাস বয়সী শিশু ইমাম উদ্দিন ও দুই বোনের মা তাহেরা খাতুন (৬০)।

বিজ্ঞাপন

দগ্ধ হাসানের ছোট ভাই রাকিবুল ইসলাম জানান, টিনসেড বাড়িতে ভাড়া থাকেন দুই বোন আসমা ও সালমার পরিবার। তাদের মাও একই বাসায় থাকেন। বাড়িটির পাশ দিয়ে যাওয়া গ্যাস লাইনের পাইপ থেকে লিক হয়ে গ্যাস ছড়িয়ে পড়ে। রাতে সেই গ্যাসে আগুন লেগে মুহূর্তে পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং ১০ জন দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকায় পাঠান।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, সেখানে মোট ১০ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের দগ্ধের মাত্রা নির্ণয় করা হচ্ছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD