Logo

লক্ষ্মীপুরে খালে বাস, নিহত বেড়ে ৫

profile picture
জনবাণী ডেস্ক
৭ সেপ্টেম্বর, ২০২৫, ২৪:৪০
50Shares
লক্ষ্মীপুরে খালে বাস, নিহত বেড়ে ৫
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে সদর উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ার ঘটনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে, এতে বেড়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হয়েছে।

বিজ্ঞাপন

লক্ষ্মীপুরে সদর উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ার ঘটনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে, এতে বেড়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হয়েছে।

শনিবার সকাল ৯টার দিকে উপজেলার চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন।

বিজ্ঞাপন

ঘটনাস্থলে থাকা লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক বলেন, “এ দুর্ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে।”

বিজ্ঞাপন

নিহতদের মধ্যে তিন জনের নাম জানা গেছে। তারা হলেন, মোরশেদ আলম, জয়নাল আবেদীন ও হুমায়ুনুর রশিদ। তবে তাদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের বরাতে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন বলেন, সকালে নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী আনন্দ পরিবহনের বাসটি ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রহমতখালী খালে পড়ে ডুবে যায়।

বিজ্ঞাপন

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা বাসটি তুলে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

ওসি বলেন, “অচেতন অবস্থায় আমরা তিনজনকে উদ্ধার করেছি। এর মধ্যে দুজন মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় অপরজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।”

বিজ্ঞাপন

পরে ঘটনাস্থলে খালের নীচ থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা। এছাড়া আহত কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মোবারক।

বিজ্ঞাপন

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD