Logo

চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে ২ নিহত, আহত ৬

profile picture
জনবাণী ডেস্ক
৭ সেপ্টেম্বর, ২০২৫, ২৪:৫০
চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে ২ নিহত, আহত ৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে ২ নিহত, আহত ৬

বিজ্ঞাপন

চট্টগ্রাম নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ছয়জন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনা ঘটেছে শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মুরাদপুর এলাকায়।

নিহতরা হলেন- চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা আইয়ুব আলী (৬০) ও নগরের কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম (১৩)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা জানান, আহতদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের মেডিকেল টিমের আমিনুর রহমান বলেন, “মানুষের ভিড়ে গরমে অসুস্থ হয়ে কয়েকজন নিচে পড়ে যান। এ সময় পদদলিত হন তারা। আহত আটজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।”

এসএ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD