Logo

ইছামতির তীর থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার, পাচারকারী আটক

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
35Shares
ইছামতির তীর থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার, পাচারকারী আটক
ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী পুটখালী গ্রামে অভিযান চালিয়ে ১৫টি স্বর্ণের বারসহ (এক কেজি ৭৪৯ গ্রাম) মনিরুল ইসলাম (৩৭) নামে এক পাচারকারীকে আটক...

বিজ্ঞাপন

যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী পুটখালী গ্রামে অভিযান চালিয়ে ১৫টি স্বর্ণের বারসহ (এক কেজি ৭৪৯ গ্রাম) মনিরুল ইসলাম (৩৭) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১১ দিকে ইছামতি নদীর তীরের ২৫ গজ বাংলাদেশ অভ্যন্তরে অভিযান চালিয়ে স্বর্ণ পাচারকারী মনিরুল ইসলামকে আটক করে বিজিবি। আটক মনিরুল স্থানীয় পুটখালী উত্তরপাড়া গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, আগে থেকে আমাদের কাছে গোপন খবর ছিল একজন স্বর্ণ পাচারকারী বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচার করার জন্য যশোর থেকে বেনাপোলের সীমান্তবর্তী পুটখালী গ্রাম দিয়ে ইছামতি নদীর দিকে নিয়ে যাচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবির অধিনায়কের নেতৃত্বে একটি টহলদল অভিযান চালিয়ে স্বর্ণসহ মনিরুল ইসলামকে আটক করে। আটক স্বর্ণের বাজার মৃল্য ১ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে স্বর্ণের বারগুলো পুটখালি উত্তরপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ইব্রাহিম এর নিকট হতে সংগ্রহ করে পুটখালী সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল। বিনিময়ে সে মাত্র এক হাজার টাকা পাবে বলে জানায়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) এক কেজি ৭৪৯ গ্রাম স্বর্ণসহ মনিরুল ইসলাম নামে একজন স্বর্ণ পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD