Logo

গাজীপুরে ঝুটগুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
২৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১:২৫
গাজীপুরে ঝুটগুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
ছবি: সংগৃহীত

গাজীপুরের কোনাবাড়ীর আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে কোনাবাড়ীর আমবাগ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর হঠাৎ ওই কারখানায় ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসকে খবর দেন তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। এখন পর্যন্ত (রাত ৯টা) আগুন নিয়ন্ত্রণে কাজ করছে রয়েছে ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন

গাজীপুরে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বিষয়টি গণম্যাধমকে নিশ্চিত করেছেন।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD