অষ্টগ্রাম–মিঠামইন অলওয়েদার রোডে ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৩ জন নিহত

কিশোরগঞ্জের অষ্টগ্রাম–মিঠামইন অলওয়েদার রোডে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিঠামইন উপজেলার ভাতশালা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মিঠামইন উপজেলার মহিষাকান্দি এলাকার মনির হোসেন (৩৫), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) এবং তাদের ৬ বছর বয়সী ছেলে আয়ান।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চালবোঝাই একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। ঈদের ছুটিতে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানান।
বিজ্ঞাপন
মিঠামইন থানার ওসি লিয়াকত আলী জানান, দুর্ঘটনার পরপরই পিকআপ চালককে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।








